মক্কা-মদিনায় হামলার হুমকির প্রতিবাদে হিজবুত তাহরীরের সমাবেশ
মুসলিমদের পবিত্র স্থান মক্কা ও মদিনায় হামলা করার মার্কিন কংগ্রেসম্যানের হুমকির প্রতিবাদে হিজবুত তাহরীর শুক্রবার রাজধানিতে মিছিল ও সমাবেশ করেছে।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, একমাত্র খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই ইসলামের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের হুমকি প্রতিরোধ সম্ভব।
হিজবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সমন্বয়ক ডা: সায়েদ, জনসংযোগ সম্পাদক কাজী মোর্শেদুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী আহমদ জামাল ইকবাল প্রমুখ।
সমাবেশে বক্তারা আরও বলেন, প্রয়োজনে মুসলিমরা রক্তের বিনিময়ে তাদের পবিত্র স্থান মক্কা ও মদিনা রক্ষা করবে।
সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা ‘ভারত, যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ ইসলাম বিরোধী শক্তিসমূহের ধ্বংস’ ও ইসলামকে রক্ষা করতে মোনাজাত করেন।
সমাবেশের আগে পল্টন এলাকায় তারা মিছিল করে।
