গণধর্ষনের শিকার দুই সহোদরা, একজনকে হত্যার আশংকা
ছাত্রদল নামধারী একদল সন্ত্রাসী কেরানিগঞ্জ থানার ঘতারচরের একটি জঙ্গলে সহোদরা দুই বোনকে গণ ধর্ষণ করেছে।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কল্যাণপুর গ্রামে বড় বোনের বাড়ি যাবার পথে অস্ত্রের মুখে তাদের টেনে হিচড়ে পার্শ্ববর্তি জঙ্গলে নিয়ে গিয়ে এই নির্যাতন চালায়।
সন্ত্রাসী দলের নেতৃত্ব দেয় বেলাল (২৫), ইমরান আলী (২৩), রুবেল (২০) এবং আলতাফ হোসাইন (২২)।
ঘটনার পর থেকে রাজধানী মিরপুরের একটি গার্মেন্টসের কর্মী ১৪ বছরের ছোট বোনটি নিখোঁজ রয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করছে।
স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অজ্ঞানাবস্থায় ১৭ বছরের বড় বোনকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে।
এই ঘটনায় এখন কেউ গ্রেফতার হয়নি। সন্ধ্যা সাড়ে আটটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয় নি।
