২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ জন আহত, ৬টি মোটর যান আটক

রাজধানীর খিলক্ষেতে বৃহস্পতিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় পুলিশ চারটি বাস ও দুটি ট্যাক্সি ক্যাবসহ ছয়টি মোটর যান আটক করেছে। এই ঘটনায় দুই যাত্রী আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

পুলিশ জানায়, এয়ার পোর্ট রোড়ের খিলক্ষেত এলাকার ফুট ওভার ব্রিজ এর কাজে দু’টি দ্রুতগামী বাস একটি কালো ট্যাক্সি ক্যাবকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন যাত্রী ও ক্যাব চালক গুরুতর অহত হয়।

ঘটনার পরপর বাস চালকদ্বয় গাড়ি দুটি রাস্তার মাঝখানে রেখেই দ্রুত পালিয়ে যায়।

এসময় অপর দুটি যাত্রীবাহী বাস রাস্তার মাঝে পড়ে থাকা বাসদুটিসহ অপর একটি চলন্ত ট্যাক্সি ক্যাবকে পেছন দিয়ে ধাক্কা দেয়।

কর্তব্যরত পুলিশ ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে এবং ছয়টি যান আটক করে।

খিলক্ষেত পুলিশ জানায়, দুর্ঘটনার পরপর ব্যস্ততম মহাসড়কটিতে প্রায় এক ঘন্টার মত যানজট সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।