নবনির্মিত কাপাসিয়া সেতুর ‘ফকির মজনু শাহ সেতু’ নামকরণ
-ঢাকার অদূরে রাজেন্দ্রপুর-কাপাসিয়া-টোক-মঠখোলা মহাসড়কে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাপাসিয়া সেতুটি সরকার বিশিষ্ট সূফী সাধক ‘ফকির মজনু শাহ’র নামে নামকরণ করেছে।
প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৩৯১ মিটার দীর্ঘ ফকির মজনু শাহ সেতুটি ৩ আগস্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তর সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, সেতুটি নির্মাণের ফলে নরসিংদী জেলার মনোহরদী থানা, হাতিরদিয়া বাজার, শিবপুর ও কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা, পাকুন্দিয়া থানা এবং হোসেনপুর থানার জনগণ স্বল্পসময়ে ঢাকায় যাতায়াত করতে পারবে। এবং উৎপাদিত কৃষি ও শিল্পজাতপণ্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতে পারবে। এর ফলে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ লাভ করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
