২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক শেখ নূরুল ইসলাম আর নেই

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক এবং দৈনিক দিনকালের সিনিয়র সহকারী সম্পাদক শেখ নূরুল ইসলাম আর নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বুধবার দিবাগত রাত ৯টায় ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ বৃহস্পতিবার এক বার্তায় মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।