২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সঠিক সংবাদের মাধ্যমেই গণতান্ত্রিক আন্দোলন প্রাতিষ্ঠানিক রূপ নিবে’

প্রিমিয়ার ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও দক্ষিণাঞ্চলীয় ঝালকাঠি জেলার বিশিষ্ট রাজনীতিবিদ বিএইচ হারুন বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমেই চলমান গণতান্ত্রিক আন্দোলন প্রাতিষ্ঠানিক রূপ নেবে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বরিশাল প্রেসক্লাবের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের ব্যাপারে খোলামেলা আলোচনা হয়।

এসময় বারশাল প্রেসক্লাবের সভাপতি মেহেরুন্নেসা বাবুল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও এ্যাডভোকেট এসএম ইকবাল, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি অরূপ তালুকদার ও সাবেক সভাপতি জিএম বাবর আলী উপস্থিত ছিলেন।