২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবদল নেতার ২৮ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর সদর উপজেলার যুবদল সভাপতি ও মান্দারি ইউপি চেয়ারম্যান মাহমুদুল করিম দীপুকে আদালত অস্ত্র মামলা আইনে ২৮ বছরের কারাদণ্ড প্রদান করেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 02:31 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বুধবার বেলা ১২টায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ মীর্জা মোহাম্মদ আইয়ুব আলী এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৭ সালে গোয়েন্দা পুলিশ ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে দীপুকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী গ্রামের কুমার বাড়ি থেকে একটি কাটা রাইফেল ও একটি দোনলা বন্দুক উদ্ধার করে। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, এছাড়া দীপুর বিরুদ্ধে একজন নৌ বাহিনীর অফিসারকে হত্যাসহ ২৩টি মামলা রয়েছে।