গাজীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত
গাজীপুরের রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সকালে বাসের চাপায় ৩ জন নিহত হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্রো-চ-৮৪৪৯) বেপেরোয়াভাবে কয়েকটি রিক্সার উপর উঠিয়ে দিলে রিক্সারোহী দুইজন কাপড় ব্যাবসায়ী ও রিক্সা চালক নিহত হয়। এসময় আরও দুই রিক্সা আরোহী আহত হয়।
নিহতরা হল-কাপড় ব্যবসায়ী আব্দুল মান্নান (৪০) ও শাহজাহান (২৪) এবং রিক্সা চালক আমিনুল (২৪)।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
