লিটল জুয়েলস স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ৮ আগস্ট
রাজধানীর লিটল জুয়েলস নার্সারি ইনফ্যান্ট অ্যান্ড জুনিয়র স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হবে আগামী ৮ আগস্ট পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে।
স্কুল কর্তৃপক্ষ ২৭ ও ২৮ আগস্ট স্কুল চলাকালীন সময়ে সাবেক সকল রেজিস্টার্ড ছাত্রকে কার্ড সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে।
দ্বিভাষিক এই স্কুলটি ১৯৫৫ সালে রাজধানীর পুরানা পল্টন এলাকায় স্থাপিত হয়।
প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-১ থেকে ৪ আগস্ট পর্যন্ত স্কুল প্রাঙ্গনে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
