২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদী ভাঙ্গন অব্যাহত

সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনা নদীর পশ্চিম পাড়ে ভাঙ্গন অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 02:33 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় সদর উপজেলার শৈলাবাড়ী ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১০০ ফুট পরিমান জায়গা যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে।

নির্বাহি প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া বিডিনিউজকে জানান, বিকল্প বাঁধ দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে জেলা ত্রাণ অফিস জানায়, মঙ্গলবার সকাল থেকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১২.৮৬ সেন্টিমিটার। যমুনার পানি কমার সাথে সাথে জেলা অভ্যন্তরে ইছামতি, ফুলজোর, করোতোয়া ও বড়াল নদীসহ চলনবিলের পানিও কমতে শুরু করেছে।