পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মেহেরপুরে ব্যাঙ চাষের ব্যতিক্রমী উদ্যোগ
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মেহেরপুরে ব্যাঙ চাষের এক ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা কৃষিবিদ নাবিরুল ইসলাম।
সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোববার বিকেলে সদর উপজেলার চাঁদবিল জলমহালে ৫০ হাজার ব্যাঙের বাচ্চা তথা ব্যাঙাচি অবমুক্ত করেছেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট নানা কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ব্যাঙ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
জানা যায়, শিক্ষিত যুবক হামিদুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নিজ খরচে তার হ্যাচারিতে ৫০ হাজার ব্যাঙের বাচ্চা উৎপাদন করেন।
