২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনডি অভ্যন্তরে পানি নিষ্কাশনে ১২টি পাম্প স্থাপন, লোড শেডিংয়ের কারণে নিষ্কাশন কাজ ব্যহত

নারায়ণগঞ্জের ডিএনডি অভ্যন্তরের পানি নিষ্কাশন শুরু হয়েছে। কিন্তু বিদ্যুতের ওভার ভোল্টেজ ও লোড শেডিংয়ের কারণে নিষ্কাশন ব্যবস্থা ব্যহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 09:38 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

নতুন করে ১২টি পাম্প স্থাপন করা হলেও সেগুলো সার্বক্ষণিক চালু রাখা যাচ্ছে না। ডিএনডি‘র সিদ্ধিরগঞ্জ পাম্প হাউজ সূত্রে একথা জানা গেছে।

এদিকে প্রায় এক মাস ধরে ডিএনডি‘র ভিতরে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

ডিএনডি‘র পাম্প হাউজের উপ সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন বিডিনিউজকে জানান, পাম্প হাউজে নতুন ১২টি পাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে আটটি স্থাপন করা হয়েছে শিমরাইলস্থ পাম্প হাউজে আর বাকি চারটি স্থাপন করা হয়েছে ডেমরা রানী মহল সিনেমা হলের পার্শ্বে। পাম্পগুলো দিনরাত অবিরাম চলছে।

যদিও বিদ্যুতের ওভার ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে পাম্প চালাতে অসুবিধা হচ্ছে।

তিনি বলেন, পাম্প হাউজে প্রধান চারটি পাম্প ছাড়াও অতিরিক্ত ১২টি পাম্প দিয়ে ডিএনডি‘র ভিতরে আটকে পড়া পানি নিষ্কাশন করা হচ্ছে। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে স্থাপন করা হয়েছে এক্সপ্রেস লাইন।

উর্ধ্বতন কর্মকর্তাদের সার্র্বক্ষণিক তত্ত্বাবধানে দিনরাত পানি নিষ্কাশনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

ডিএনডি‘র জলাবদ্ধতা নিরসনে পানি সম্পদ মন্ত্রণালয় হতে দুইশ‘ ৩৩ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পর পানিবন্দি মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।