২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটায় আকস্মিক জলোচ্ছ্বাস

কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে সোমবার আকস্মিক জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এলাকার অর্ধশতাধিক চরাঞ্চল পানির নিচে তলিয়ে যায়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এলাকাবাসী জানান, জলোচ্ছ্বাসে পানির উচ্চতা ছিল পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। সমুদ্র থেকে হঠাৎ ধেয়ে আসা পানির তোড়ে চরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এলাকার অধিকাংশ বেড়িবাঁধ ভেঙ্গে সাত কিলোমিটার ভেতরে জলোচ্ছ্বাসের পানি ঢুকেছে।

সাগর সংলগ্ন সোনার চর, চর লতা, চরগঙ্গা, চর জাহাজমারা, চর বেস্টিন, চর আন্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব চরের শতাধিক চিংড়ি ঘের পানির তোড়ে ভেসে গেছে। এলাকার পানিবন্দি মানুষ এখন অবস্থায় সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।