গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাজীপুরের সাতাইশ এলাকায় সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে মিরাজুল ইসলাম রিফাত নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী গিয়াস উদ্দিন সরকারের ছেলে রিফাত দুপুর ১টার দিকে বাড়ির অন্য সদস্যদের অগোচরে পুকুর পাড়ে যায়। সেখানে খেলতে খেলতে সে এক পর্যায়ে পানিতে পড়ে যায়।
বাড়ির লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
