২৭তম বিসিএস পরীক্ষার আবেদন পর্ম বিতরণ ২৭ জুলাই শুরু
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২৭তম বিসিএস পরিক্ষার জন্য আবেদনপত্র আহবান করেছে। ২৭ জুলাই থেকে আবেদন পত্র বিতরণ শুরু হবে।
এবারের পরীক্ষার মাধ্যমে সাধারণ ও পেশাদার এই দুই ক্যাটেগরিতে এক হাজার সাত শ’ ছিয়াত্তর জনকে ১৩ টি ক্যাডারে নিয়োগ দেয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২৮ আগষ্টের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।
এবারে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে। এর সংখ্যা ৭১০ জন। দেশের বিভিন্ন সরকারী কলেজে নিযুক্ত হবেন তারা।
