২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বাইপাস সড়ক ডিসেম্বরে চালু হবে: যোগাযোগ মন্ত্রী

ঢাকা মহানগরীর যানজট নিরসনের জন্যে ঢাকা বইপাস মহাসড়ক ডিসেম্বরে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা সোমবার ঢাকার অদূরে মদনপুর দেবগ্রাম-জয়দেবপুর সড়ক অ্যালাইনমেন্টে ঢাকা বাইপাস মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয় জনগণ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে কাঞ্চন সেতুসহ সড়কটি চালুর একথা জানান।

প্রকল্প কর্মকর্তারা জানান, ২৮৩ কোটি টাকা প্রকল্প ব্যয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস মহাসড়ক নির্মাণ কাজ চলছে। শীতলক্ষ্যা নদীর ওপর মহাসড়কের ৪১৫মিটার দীর্ঘ কাঞ্চন সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। মন্ত্রী ৭৭ কোটি টাকা প্রকল্প ব্যয়ে এ সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, ডিসেম্বরে ঢাকা বাইপাস মহাসড়ক চালু হলে ঢাকা মহানগরীর যানজট বহুলাংশে হ্রাস পাবে। বৃহত্তর চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটের যানবাহন ঢাকা মহানগরীকে বাইপাস করে ঢাকা বাইপাস মহাসড়ক দিয়ে বৃহত্তর ময়মনসিংহ ও যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলের ষোলটি জেলায় চলাচল করতে পারবে।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে।