উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ
পশ্চিবঙ্গের উড়িষ্যা ও গঙ্গা অববাহিকায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রোববার সৃষ্ট লঘু চাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি সোমবার সকাল ৯টা পর্যন্ত একই স্থানে অবস্থান করছিল।
আবহাওয়া অফিস সূত্র জানায়, লঘুচাপটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
স্থানীয় বন্দর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলার জন্যে তিন নম্বর সতর্কতা সংতেক দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে বন্দরগুলোতে দমকা হাওয়া আঘাত হানতে পারে।
উত্তর বঙ্গোপসাগরের সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হযেছে এবং সতর্কতা সংকেত মেনে চলতে বলা হয়েছে।
