২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের মেধাবী ছাত্রী কাকলী রায় সোমবার শামসুন্নাহার হলে মৃত্যুবরণ করেছে। চিকিৎসকরা ধারণা করছেন, কাকলী হৃদরোগ আক্রান্ত হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

কাকলীর অসুস্থতার খবর পেয়ে হলের আবাসিক শিক্ষিকারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে এখনও পোস্টমর্টেম করা হয়নি।

কাকলীর বাবার নাম অমূল্য কুমার রায়। তিনি চিতলমারী শেরে বাংলা কলেজের শিক্ষক। কাকলীর বাড়ি বাগেরহাট জেলার সাহসপুর গ্রামে।

হল সূত্রে জানা যায়, কাকলী হলের এক বেড বিশিষ্ট ৩১২ কক্ষে বাস করতো। হল সূত্র আরও জানায়, কাকলী সকাল আটটায় কক্ষ থেকে বেরিয়ে যায়। ফিরে আসে দুপুর বারটায়। কক্ষে ফিরে সে অসুস্থবোধ করে। এসময় সে তার আশে-পাশের কক্ষের বান্ধবীদের ডাকতে থাকে এবং সে হাত-পা ছোড়াছুড়ি করছিল। এক পর্যায়ে বমি করতে থাকে। তারপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

কাকলীর ছোট বোন চৈতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। সে রোকেয়া হলে আবাসিক ছাত্রী। কাকলীর বান্ধবীরা জানায়, কাকলী টিউশনি করে দু’ বোনের পড়ালেখার খরচ চালাতো।