২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব পর্যায়ে রদবদল

প্রশাসনের সচিব পর্যায়ে সোমবার বেশকিছু রদবদল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব লুৎফর রহমান তালুকদারকে জাতীয় সংসদ সচিবালয়ে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফারুক আহমেদ সিদ্দিকীকে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল আজিজকে শিক্ষা মন্ত্রণালয়ে, ঢাকার বিভাগীয় কমিশনার মিয়া মোস্তাক আহমেদকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম জহুরুল ইসলামকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।