২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইহাটে সেনা-সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী বাঘাইহাট এলাকার মাসাং-সাজেক এলাকার এলাকার গহীন অরণ্যে সোমবার ভোরে স্থানীয় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের সাথে প্রচণ্ড বন্দুকযুদ্ধ হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 02:47 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এসময় সেনা সদস্যরা সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নিরাপত্তা বাহিনী সূত্র আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত আড়াইটার সময় সেনা টহলদল সন্ত্রাসীদের আস্তানার নিকট পৌঁছালে সন্ত্রাসীরা টহল দলের ওপর গুলিবর্ষন শুরু করে। টহল দলও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পার্শ্ববর্তী নালা দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করে এবং একটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি এবং বেশ কিছু সামরিক সরঞ্জাম ও নথিপত্র উদ্ধার করে।