২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূঁজারীকে কামড়ে সাপেরই মৃত্যু!

পূঁজারীকে কামড়ে বেশিক্ষণ বেঁচে থাকতে পারল না সাপ নিজেই। ঝাড়খণ্ডের একটি গ্রামে বিস্ময়কর এই ঘটনাটি ঘটে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 01:54 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

দুমকা জেলার বড়পোঘরের মন্দিরে পূজারীকে কামড়ানোর পর পরই সাপটি রক্ত বমি করে মারা যায়। সাপটি মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন পূঁজারী। পাঁচ ফুট লম্বা সাপটির কামড়ের পরও ‘শিবের কৃপায়’ বেঁচে গেছেন বলে স্থানীয় পত্রিকায় ওই পূজারী অভিমত ব্যক্ত করেছেন।

গ্রামবাসীদের ধারণা, কামড়ানোর পর যদি সেই সাপ মারা যায় বা মেরে ফেলা হয়, তাহলে সাধারণত সাপে কাটা মানুষ বাঁচে না। কিন্তু তিনি শুধু বেঁচেই উঠেননি, স্বাভাবিক আচরণও করছেন।

প্রতি বছর ভারতে কমপক্ষে ৫০ হাজার লোক সাপের কামড়ে মারা যায়, যা বিশ্বে সর্বোচ্চ।