২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো কার্যালয়মুখী মিছিল আটকে দিয়েছে পুলিশ

তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা বিষয়ক জাতীয় কমিটির মিছিল পুলিশের বাধার মুখে নাইকো কার্যালয়ের দিকে অগ্রসর হতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বিদেশী কোম্পানির সাথে সকল ধরনের অসম চুক্তি বাতিল এবং চুক্তি সম্পাদনের ব্যাপার জড়িত আমলা ও রাজজনৈতিক নেতাদের শাস্তি প্রদানসহ টেংরাটিলার ঘটনায় ক্ষতিপূরণ প্রদানপূর্বক নাইকো’কে দেশ থেকে বহিষ্কারের দাবিতে কমিটি এ মিছিলের আয়োজন করে।

মুক্তাঙ্গনে সমাবেশকালে পুলিশ কমিটির মাইক্রোফোন ও বিভিন্ন উপকরণ কেড়ে নেয়। পুলিশের বাধার মুখে সংক্ষিপ্তভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ড. আনু মুহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স।

সমাবেশের পর নাইকোর বিরুদ্ধে ফেস্টুন ও ব্যানার নিয়ে কয়েক শ’ লোক নাইকো কার্যালয়ের দিকে রওনা হলে পল্টন ময়দানে এসে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে পল্টন ময়দানে মিছিল পরবর্তী সমাবেশ শুরু হয়। সমাবেশে পুলিশি নিরাপত্তার মাধ্যমে সরকার নাইকোকে রক্ষা করে যাচ্ছে বলে বক্তরা ক্ষোভ প্রকাশ করেন।