২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স্কভাতা তোলা হল না শরিফুনের

বয়স্কভাতা তোলা হল না বৃদ্ধা শরিফুনের। প্রথমবার ভাতার জন্য ব্যাংকে যাওয়ার পথেই ঘাতক একটি বাস জীবন কেড়ে নিল মানিকগঞ্জ সদর উপজেলার ভগবানপুর গ্রামের হতভাগ্য শরিফুন বেগমের (৬৫)।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পুলিশ জানায়, রোববার বেলা ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউণ্টারের কাছে বৃদ্ধা শরিফুনসহ কয়েকজন রাস্তা পার হচ্ছিল। এ সময় মানিকগঞ্জগামী সুপার সার্ভিস পরিবহণের একটি দ্রুতগতি সম্পন্ন মিনিবাস শরিফুন বেগমকে চাপা দেয়। মুমুর্ষূ আবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘাতক বাসটি মনিকগঞ্জের এক প্রভাবশালী নেতার হওয়ায় আটক করেও তা ছেড়ে দেওয়া হয়েছে।