২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌন্দর্য বৃদ্ধিতে ব্লেয়ারের হাজার পাউন্ড ব্যয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সৌন্দর্য বৃদ্ধিতে মেকাপের পিছনে ১৮০০ পাউন্ড ব্যয় করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিক রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 04:18 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

১৯৯৯ সাল থেকে ২০০৫ সালের মধ্যে ডাউনিং স্ট্রিট কসমেটিকসের পিছনে ব্যয় করেছে ১০৫০ দশমিক ২২ পাউন্ড। আর গত দু বছরেই মেকাপম্যানের পিছনে ব্যয় হয়েছে ৭৯১ দশমিক ২০ পাউন্ড।

ব্রিটিশ পার্লামেন্টে টোরি দলের একজন সদস্যের লিখিত প্রশ্নের উত্তরে এসব কথা বেরিয়ে আসে।

দ্য সান ডে টাইমস জানায়,ইরাক যুদ্ধের সময়ে অতিরিক্ত সংবাদ সম্মেলন করায় এবং বিভিন্ন কারণে সাংবাদিকদের সামনে উপস্থিত হওয়ায় মেকাপের পেছনে তাকে অনেক বেশি অর্থ ব্যায় করতে হয়েছে। মেকাপ বাবদ গত দু’বছরে ব্লেয়ারের খরচের কথা বলা হলেও তিনি কোন ব্রান্ডের কসমেটিক ব্যবহার করেন তা বলা হয়নি।