২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে র‌্যাবের হাতে ২ সন্ত্রাসী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) শনিবার ঢাকা জেলার ধামরাই উপজেলা থেকে দুইজন তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 01:46 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

তাদের হেফাজত থেকে র‌্যাব অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হল ফরহাদ (৩৪) ও নাজিমুদ্দিন (৩৫)। র‌্যাব সূত্র জানিয়েছে , আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

র‌্যাবের একটি দল গোপন সূত্রে সংবাদ পেয়ে উক্ত উপজেলার আমাতা ইউনিয়নের দুইটি পৃথক স্থানে দুপুর তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব দু’টি পাইপগান, একটি এলজি, বেশ কিছু গুলি ও একটি দা উদ্ধার করে।

র‌্যাব সূত্র আরও জানায়, অভিযুক্তরা সাভারের কামালপুর গ্রাম থেকে এসে সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল।