২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার ৫ সাংবাদিকের চাঁদাবাজির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন লাভ

কুষ্টিয়ার স্থানীয় পাঁচ সাংবাদিকের চাঁদাবাজির মামলায় হাইকোর্ট শনিবার তাদের তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সাংবাদিকদের জামিন আবেদনের শুনানী শেষে বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ এবং বিচারপতি মোহাম্মদ ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তাদের কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, এ মর্মে সরকারকে কারণ দর্শাতে বলেছে।

কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার ওয়ার্ড কমিশনার মোহাম্মদ ইব্রাহীম আলী ১৬ এবং ১৭ জুলাই মিরপুর থানায় সাত জন সাংবাদিককে তার নিকট জুলাই ৭ তারিখে চাঁদা চাওয়ার অভিযোগ দায়ের করে দুটি মামলা ।

অভিযুক্ত সাত সাংবাদিকরা হচ্ছেনঃ গাজী মাহবুবুর রহমান, সম্পাদক, আজকের আলো, জামালউদ্দিন হায়দারী, ভারপ্রাপ্ত সম্পাদক, আজকের আলো, তারিকুল হক তারিক, জেলা প্রতিনিধি, দৈনিক প্রথম আলো, শামসুল আলম স্বপন, জেলা প্রতিনিধি, দৈনিক আজকের কাগজ, হাসান জাহিদ, নিজস্ব প্রতিবেদক, দৈনিক মানবজমিন, এমএ রাজ্জাক, জেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ এবং মুস্তাফিজুর রহমান মঞ্জু, জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক।

গাজী মাহবুবুর রহমান, জামালউদ্দিন হায়দারী, তারিকুল হক তারিক, শামসুল আলম স্বপন এবং হাসান জাহিদ শনিবার হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন।

এডভোকেট মজুমদার সাইফুল ইসলাম আবেদনকারিদের পক্ষে মামলা পরিচালনা করেন।