২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কৃষি ও প্রকৌশল কলেজ স্থাপন করা হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, শিক্ষা ক্ষেত্রে অনগ্রসর সিলেটের মানোন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

আগামী দু’ বছরের মধ্যে সিলেটে কৃষি কলেজ, প্রকৌশল কলেজ স্থাপন করা হবে। এরই ধারাবহিকতায় দুটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হবে।

শনিবার শ্রীমঙ্গলের ইছবপুরে চা শ্রমিকদের জন্য নির্মিত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে উচ্চ মাধ্যমিক আদর্শ বিদ্যালয়ে রুপান্তরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

সরকার বর্তমানে দেশে ৮০ লাখ ছাত্রছাত্রীকে উপবৃত্তি দিচ্ছে এবং এ উপবৃত্তি পর্যায়ক্রমে অনার্স ও মাস্টার্স পর্যন্ত করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী দেশের ভাবমূর্তি নিয়ে বিরোধী দলের অবস্থান সম্পর্কে বলেন, আওয়ামী লীগ কখনও ভাল কাজের সমর্থন দিতে জানে না। তারা শুধূ দেশের বাইরে গিয়ে বদনাম করতে পারে।

মৌলভিবাজার জেলা প্রশাসক ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী সহকারি মজিবুল হক সরকার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল মুকিত, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আধ্যাপক আব্দুল বাকি চৌধুরী।