নওগাঁয় যুবক খুন, হাসপাতাল ভাংচুর
নওগাঁ সরকারী মহিলা বিএমসি কলেজের সামনে শনিবার বেলা বারটায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুমন ওরফে ছুট্টু (১৭) নামে এক যুবক খুন হয়েছে।
এ ঘটনার জের ধরে নিহতের স্বজন ও উত্তেজিত জনতা নওগাঁ সদর হাসপাতালের ১৫টি কক্ষের দরজা, জানালা, আসবাবপত্র, ইলেকট্রিক ফ্যানসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে।
নিহত সুমন শহরের করনেশন পাড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক দারোগা আবেদ আলী মন্ডলের ছেলে।
