২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উটের দুধের চকলেট

এবার উটের দুধ দিয়ে তৈরি হচ্ছে রসালো চকলেট। উটের দুধ দিয়ে সুস্বাদু চকলেট তৈরি করতে একজন অস্ট্রিয়ান নির্মাতা আরব আমিরাতের উটের খামারে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিউর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 01:55 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ভিয়েনা ভিত্তিক চকলেটিয়ার হোকলিটনার ছয় মাসের মধ্যে নতুন এই রসালো চকলেট বাজারজাত করতে যাচ্ছে।

আর এই চকলেট তৈরিতে তারা ব্যাবহার করবে ইউএই’র আল-এইন ক্যামেল ফার্ম এন্ড ডেইরিতে উৎপদিত উটের দুধ ।

কোম্পানির মালিক জোহান জর্জ হোলিটনার জানান, গরুর দুধের চেয়ে উটের দুধের তৈরি চকলেট বেশি পছন্দের হবে কেননা এতে তুলনামূলকভাবে চর্বি ও মিষ্টির পরিমান কম থাকবে।

তিনি বলেন, আল-এইন ক্যামেল ফার্ম এন্ড ডেইরি থেকে উটের দুধ ও মধু সংগ্রহ করে আমরা যৌথভাবে স্বাস্থ্য সম্মত মজাদার চকলেট তৈরি করব।

প্রাথমিকভাবে এই চকলেট ভিয়েনাতে উৎপাদন করা হবে। তবে পরবর্তীতে ইউএইতেও এই চকলেটের উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করা হবে।

উৎপাদনকারী প্রতিষ্ঠানটি আশা করছে ২০০৬ সালের জুন মাস নাগাদ তারা সুস্বাদু নতুন চকলেটটি বাজারজাত করতে পারবে। উৎপাদন কেন্দ্রটিতে প্রতি মাসে ৫০ টন চকলেট উৎপাদনের ক্ষমতা রয়েছে।