২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর পুলিশী হামলার তৃতীয় বছর শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর বর্বরোচিত পুলিশী হামলার তৃতীয় বছর পূর্ণ হচ্ছে ২৩ জুলাই শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বর্বোরোচিত এ ঘটনার তিন বছর অতিবাহিত হলেও আজো এর বিচার হয়নি। এমনকি এর তদন্ত রিপোর্টটিও প্রকাশিত হয়নি।

ওই বর্বোরোচিত ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন এবং শামসুন্নাহারের ছাত্রীরা বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

অধ্যাপক সুলতানা শফি প্রভোস্ট থাকাকালে ২০০২ সালের ২৩ জুলাই গভীর রাতে হলের ছাত্রীদের ওপর পুলিশী হামলা হয়। শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললে তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হন।