২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাইজভান্ডারীর ওরসে সন্ত্রাসীদের হামলা, আহত ১৫

বরিশালের মুলাদি উপজেলার শোলাঘড় গ্রামে একদল সন্ত্রাসী মাইজভান্ডারী তরিকার অনুসারীদের এক ওরসে একদল সন্ত্রাসীর হামলায় ১৫ জন আহত হয়েছে। চাঁদা দিতে অস্বীকার করায় এই হামলা চালানো হয় বলে সূত্র জানায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

আহতদের মধ্যে জয়নাল বেপারি (৪৫) এবং জানে আলমকে (২৫) আশংকাজনক অবস্থায় মুলাদি হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে জসিম নামে এক যুবককে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানান, শোলাঘড় গ্রামের আবদুল কাদের এই ওরসের আয়োজন করেছিলেন।

স্থানীয় সন্ত্রাসী জিন্নাহ‘র নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী গ্র“প ৫০ হাজার টাকা দাবি করেছিল। কিন্তু কাদের সে টাকা দিতে অস্বীকার করায় এই হামলা চালানো হয।