নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগে শিক্ষক সংকট
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের আবশ্যিক বাংলা বিষয়ের ১৪২৯ জন শিক্ষার্থীর জন্য গত তিন মাস ধরে রয়েছে মাত্র একজন শিক্ষক।
সম্প্রতি কলেজে আরও একজন শিক্ষক যোগ দিয়েছেন।
সরকারি গেজেট অনুযায়ী কলেজগুলোতে যে সকল বিষয়ে অনার্স রয়েছে সে বিষয়ের জন্য কমপক্ষে আটজন এবং মাস্টার্স থাকলে ওই সকল বিষয়ের জন্য ১২ জন করে শিক্ষক থাকতে হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, বাংলায় কোর্স সমাপ্ত না করেই আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। শিক্ষক সংকট দূর করার জন্য আমরা আন্দোলন করেও ফল পাচ্ছি না।
এদিকে, মঙ্গলবার বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা অধ্যরে কার্যালয়ে গিয়ে ২৮ জুলাইয়ের মধ্যে শিক সংকট সমাধান, সেমিনার চালুকরণ, বইপত্রসহ কয়েকটি দাবি পূরণের সময়সীমা বেধে দেয়।
এসময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে বাংলা বিভাগে তালা ঝুলিয়ে দিয়ে কাস বর্জন কর্মসূচিসহ কঠোর আন্দোলনে যাবে বলে তারা জানায়।
জানা যায়, বাংলা বিভাগের জন্য নিজস্ব কোনও কক্ষ নেই।
শিক্ষক সংকট প্রসঙ্গে কলেজ অধ্যাপক ফিরোজ আহমদ বিডিনিউজকে জানান, শিক্ষক সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই আরও দু‘জন শিক্ষক ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগে যোগদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন
