উত্তরায় কলেজ কলেজ ছাত্র খুন, বেবিচালকের বস্তাবন্দি লাশ
রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার গুলিবিদ্ধ এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া একই সময় এক বেবি ট্যাক্সি চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
স্কুল ছাত্র ইমতিয়াজ শফিক সৌরভ রাজউক কলেজের এইচএসসির ছাত্র ছিল। তার বাবা মতিঝিল ফাউন্ডেশন প্রা. লি.’র মহাব্যবস্থাপক শফিক আলম ফিরোজ জানান, সৌরভ বিকেলে বাসা থেকে বের হয়ে যায়। তবে খুনের কোনও কারণ তিনি বলতে পারেননি।
