মিশরের জাতীয় দিবসে হোসনি মোবারককে রাষ্ট্রপতির শুভেচ্ছা
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ মিশরের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের প্রেসিডেন্ট হোসনি মোবারককে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইয়াজ উদ্দিন জাতীয় দিবসের সাফল্য কামনা করেন এবং দুদেশের মধ্যে বিরাজমান সৌভাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও বিস্তৃত করার ওপরও জোর দেন।
