২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক এইচএম সালাউদ্দিনকে বুধবার রাতে অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি মোবাইলে একাধিকবার প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি খুলনা সদর থানায় বৃহস্পতিবার একটি জিডি করেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সূত্র জানায়, বুধবার রাতে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির উপসহকারী প্রকৌশলী আব্দুর রশীদ জনৈক জাহিদের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অবৈধবাবে টাকা আদায় করছেন। সালাউদ্দিন এ অভিযোগ সম্পর্কে ওই প্রকৌশলীর বক্তব্য জানতে চাইলে তিনি এই অভিযোগ অস্বিকার করেন। পরবর্তীতে রাত সাড়ে ১২ টায় বাসায় ফেরার সময় অজ্ঞাত এক ব্যক্তি সালাউদ্দিনকে হুমকি দেয়। এরপর অন্য একটি নাম্বার থেকে আবারও তাকে হুমকি দেয়া হয়। এ ঘটনায় সালাউদ্দিন সদর থানায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়রি (নং ১২৬৪) করেন। সালাউদ্দিন বর্তমানে নিরাপত্তাহীনতাংয় ভুগছেন।