২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্য দিবালোকে গর্ভবতী স্ত্রীকে পানিতে ডুবিয়ে মারতে গিয়ে পুলিশ শ্রীঘরে

জেলার গজারিয়ার বৈদ্ধেরগাঁও বাজারে বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে গর্ভবতী স্ত্রীকে পানিতে ডুবিয়ে মারতে গিয়ে গণধোলাই খেয়ে মাহমুদ হোসেন নামের এক পুলিশ কন্সটেবল এখন শ্রীঘরে রয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ঘটনার শিকার কাদিজা আক্তার পলিকে (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুত্র জানায়, স্থানীয় উত্তর ফুলদি আমিরাবাজারের পিতার বাড়ি হতে পলি তার স্বামীর সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্বামী তাকে পার্শ্ববর্তী বিলের পানিতে চুবাতে থাকে। আশেপাশের লোকজন এসে পলিকে উদ্ধার করে এবং তার স্বামীকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে।

এ ঘটনায় পলির পিতা আবুল হাসেম বাদি হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন।