২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে ৫০০ পরিবার পানিবন্দি

গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বৃহস্পতিবার রাতে প্রবল পানির চাপে মান্দা উপজেলায় আত্রাই নদীর চক্রামপুর বেড়িবাঁেধর প্রায় ১০০ ফুট জায়গা জুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। বাঁধের এ ভাঙ্গা অংশ দিয়ে প্রবেশ করা পানিতে চক্রামপুর ও কয়লাবাড়ি গ্রামের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে উচু বাঁেধ আশ্রয় নিয়েছে।