২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম কলেজে অনার্স পার্ট-২ পরীক্ষার অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ভাংচুর, সড়ক অবরোধ

অনার্স পার্ট-২ পরীক্ষার অতিরিক্ত পাঁচ শতাধিক টাকা ফি আদায়ের আভিযোগে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) বিশ্ববিদ্যালয় কলেজে আন্দোলনরত ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার ক্যাম্পাসে ভাংচুর চালিয়েছে। এ সময় তারা সড়ক অবরোধ কর্মসূচিও পালন করে ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 04:59 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সকাল ১১টায় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দিকে যাওয়ার সময় কয়েকটি ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে ভবনগুলোর জানালার গ্লাস ভেঙ্গে ফেলে।

এরপর তারা বিএম কলেজ রোড প্রায় আধ ঘন্টা অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এসময় কয়েকটি টেম্পুও ভ্ংচুর করে ।

এর আগে বুধবার অতিরিক্ত ফি কমানোর দাবিতে ছাত্রছাত্রীরা অধ্যক্ষ বরাবর স্মারকলিপি পেশ করে।

এদিকে কলেজে ভাংচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।