নোয়াখালীর নিঝুমদ্বীপে পাচারকালে সার বোঝাই টলার লুট
নোয়াখালীর নিঝুমদ্বীপের মেঘনা নদী দিয়ে মায়ানমারে পাচারকালে সরকারদলীয় ক্যাডাররা ১০ হাজার বস্তা সার ভর্তি ট্রলারের সার লুট করে ট্রলারটি ডুবিয়ে দিয়েছে।
স্থানীয় সাংসদ মোহাম্মদ আলী বলেন, চোরাচালান চক্রের কর্মকান্ডের সুনির্দিষ্ট প্রমাণ ও অভিযোগ পাওয়া সত্ত্বেও স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম থেকে মায়ানমারগামী কার্গোটি নিঝুমদ্বীপে আটকে পড়লে বিএনপি’র ক্যাডাররা ভোর থেকে সারের বস্তা লুট করা শুরু করে এবং লুটের আলামত মুছে ফেলার জন্য ট্্রলারটি ডুবিয়ে দেয়।
পুলিশ সূত্র জানায়, যান্ত্রিক ত্র“টির কারণে ট্রলারটি ডুবে যায়। তবে লুটের বিষয়টি তারা এড়িয়ে যায়।
নিঝুমদ্বীপের বর্তমান ওয়ার্ড মেম্বার মমতাজুর রহমান ও সাবেক ওয়ার্ড মেম্বার বেলাল ডাক্তার এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
স্থানীয় সূত্র জানায়, হাতিয়া উপজেলা বিএনপি’র নেতা ফখরুল ইসলাম বাদশা, নূর আলম জসিম, মাইনুদ্দিন কায়সার, স্পাই কামালসহ একটি সংঘবদ্ধ দল হাতিয়া চ্যানেলে দীর্ঘদিন থেকে সার পাচার নেটওয়ার্ক গড়ে তুলেছে।
