২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার দাবিতে যশোরে ব্যবসায়ীদের ধর্মঘট পালন

যশোরের নওয়াপাড়া এলাকার ব্যবসায়ীরা নিরাপত্তার দাবিতে বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ধর্মঘট পালন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 01:31 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এ সময় নওয়াপাড়া বাজারের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে।

সূত্র জানায়, সম্প্রতি নওয়াপাড়ায় কয়েকটি সারের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা নিরাপত্তার দাবিতে এ ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি শাহনেওয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ব্যবসায়ী আব্দুল গনি সরদার, এনামুল হক বাবুল, মোল্যা ওলিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করে।