২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের আন্দোলনের সাথে সম্পাদকদের একাত্মতা

ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

মঙ্গলবার সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ সংহতি জানানো হয়। এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আমার দেশ’র উপদেষ্ঠা সম্পাদক আতাউস সামাদ, যুগান্তর’র সম্পাদক আবেদ খান, ভোরের কাগজ’র ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামল দত্ত, আজকের কাগজ’র নির্বাহী সম্পাদক কাজী নাবিল আহমদ, প্রথম আলো’র যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ।

সভায় আমার দেশ’র উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ন্যায্য আন্দোলনের প্রতি সাংবাদিকদের সমর্থন জানানোর উচিৎ।

আইনজীবী নেতৃবৃন্দ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আহুত আগামী ২৯ জুলাইয়ের আইনজীবীদের মহাসমাবেশের প্রতি সমর্থন দেওয়ার জন্যে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।