বন্যা পরিস্থিতির আরও অবনতি, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ চরমে
দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি ঘটায় সেখানকার হাজার হাজার মানুষ এখন পানিবন্দি হয়ে মানবেতর জীবন জাপন করছে।
গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জ জেলার প্রতিনিধিরা জানান, বন্যা কবলিত এলাকাগুলোর দুর্গত মানুষ সরকারের তরফ থেকে কোন রকম সাহায্য বা সহযোগিতা পাচ্ছেনা।
বন্যা পূর্বাভাস ও সতকর্তা সেন্টার (এফএফডব্লিওসি) সুত্র জানান, দেশের উত্তরাঞ্চল, সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি পরবর্তি ২৪ ঘন্টায় আরো অবনতি ঘটতে পারে। ঢাকা জেলার আশপাশের নিম্নাঞ্চল এবং নারায়ণগঞ্জের পরিস্থিতি অপরিবর্তিত থাকবে।
সিরাজগঞ্জ জেলার ছয়টি উপজেলার আটটি ইউনিয়নের বিস্তির্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। গত কয়েকদিন পনিবন্দি লোকের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখেরও বেশি।
যমুনা নদীর শৈলবাড়ি পয়েন্টে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ সুত্র জানায়, বন্যার পানিতে আউশ, রোপা আমনসহ বীজতলা, পাট, আখ ভুট্টা ও সব্জিক্ষেতসহ প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল পািনতে তলিয়ে গেছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রতিটি উপজেলায় জরুরি ভিত্তিতে বন্যা নিয়ন্ত্রণ কক্ষ খোলার পরামর্শ দেওয়া হয় এবং খয়রাতি সাহায্য হিসেবে জেলা সদরের জন্য ১০০ মে. টন চাল, প্রতি উপজেলার জন্য ২০ মে. টন করে চাল এবং পুরো জেলার জন্য নগদ ১৩ লাখ টাকা সাহায্যের জন্য সরকার বরাবর আবেদন করারও পরামর্শ দেওয়া হয়।
কুড়িগ্রাম জেলার ধরলা নদীর পানি জেলার ফেরীঘাট পয়েন্টের বিপদসীমার ৩১ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলবাড়ি উপজেলারর কিশানন্দ বকসী ও গোড়ক মন্ডল রোডে দুটি ব্রীজ বারোমাসি নদীর প্রবল স্্েরাতে ধ্বসে পড়ায় নওডাঙ্গা ইউনিয়নের ২৫ হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গোড়কমন্ডলের পাড়া গ্রামের প্রায় ২০০ পরিবার এখন আশ্রয় নিয়েছে বাধ ও উচু রাস্তায়।
গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমলেও বিপদসীমার ৮ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া করতোয়ার পানি ২৮ সে.মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৪ সে.মিটার ও ঘাঘট নদীর পািন ৮৭ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়।
বন্যার ফলে জেলার গোবিন্দগঞ্জের খালাসির কাছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফাটল দিয়ে পানি ঢুকে পড়লে গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে প্রশাসন, সাহায্য সংস্থা, এমনকি সাংবাদিকদেরও চোখের আড়ালে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা চরের গ্রাম বাইশপুকুরের সাড়ে তিন হাজার মানুষ মরণপন লড়াই করছে বন্যার সাথে।
ত্রাণভান্ডার শূন্য থাকায় তাদের জন্য তার পক্ষে কিছুই করা সম্ভব হয়নি। তবে অনেক লেখালেখির পর পাওয়া যৎসামান্য পাওয়া ত্রাণ আজ ওই গ্রামটিতে পৌঁছুবে বলে জানিছেন জেলা প্রশাসক।
বন্যার অযুহাতে নীলফামারীর ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। গত এক সপ্তাহের টানা ভারী বর্ষণে গোটা নীলফামারী জেলার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজনের নাভিস্বাস উঠেছে। মঙ্গলবার নীলফামারীর কয়েকটি কাঁচাবাজার ও চালের বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের শাকসব্জিতে কেজি প্রতি ২/৩ টাকা বেড়ে গেছে।
