২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জার্মানীর রাষ্ট্রদূত ডায়েট্রিক আন্দ্রেজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে তার সচিবালয়ের কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময় রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, জার্মান বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ট বন্ধু দেশ এবং এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও পল্লী অবকাঠামোগত উন্নয়নে জার্মানীর সহযোগিতা বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। এই সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।