২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারোটিনো ভেজিটেবল ওয়েল বাজারে আসছে

মালয়েশিয়ার ইউরিডাইস অ্যান্ড ইলেফথেরিয়া লিমিটেড তাদের নতুন পণ্য ক্যারোটিনো ব্র্যান্ডের রেড কুকিং ওয়েল বাংলাদেশের বাজারজাত করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানিটি এ তথ্য জানায়।

সম্মেলনে ক্যারোটিনো ভেজিটেবল ওয়েলের গুণাগুণ তুলে ধরা হয় ।

এতে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের প্রফেসর ড. এমএ মালেক, ক্লিনিক্যাল নিউট্রিশনের প্রফেসর ড. মোকাররম হোসেন এবং যুক্তরাজ্যের রেজিস্টার্ড পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট ড. এমএ মান্নান ।

তারা বলেন, ক্যারোটিনো হৃদরোগ, ক্যান্সার, শৈশবকালীন নানা রোগ, স্তন ক্যান্সার প্রতিরোধসহ ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে।

তারা আরো বলেন, ক্যারোটিনো ভেজিটেবল ওয়েল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ও ভিটামিন এ এবং ই ’র অভাব পূরণ করে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জোসেফ বি ইউলিসিস, শহীদ চৌধুরী, তারেক আজিজ প্রমূখ।