২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আছাড় খেয়ে বৃদ্ধদের আর মৃত্যু নয়

আছাড় খেয়ে মৃত্যুর ঘটনা বৃদ্ধদের মধ্যে অনেক বেশি ঘটে। বৃদ্ধরা যে কয়টি দুর্ঘটনাজনিত কারণে মারা যায় তার মধ্যে অন্যতম হল আছাড়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 12:12 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

আর এই অনাকাঙ্খিত মৃত্যু ঠেকাতে আবিষ্কৃত হয়েছে নতুন এক ধরনের যন্ত্র। নতুন এ যন্ত্রটি জুতার সাথে সংযুক্ত থাকবে এবং বৃদ্ধকে চলতে-ফিরতে অনাকাঙ্খিত আঘাত থেকে রক্ষা পেতে সহায়তা করবে।

জার্নাল অব আমেরিকান গেরিআট্রিক্স সোসাইটি প্রকাশিত এক প্রতিবেদনে নতুন আবিষ্কারের কথা জানানো হয়। একদল মার্কিন গবেষক প্লাস্টিকের তৈরি ইয়াটর‌্যাক্স ওয়াকার নামের যন্ত্রটি আবিষ্কার করেছেন। যন্ত্রটির এক জোড়ার দাম পড়বে ২০ মার্কিন ডলারেরও কম।

প্রতিবেদনে বলা হয়েছে, জুতার সাথে এ যন্ত্রটি ব্যবহার করলে বৃদ্ধদের পড়ে যাওয়ার ঝুঁকি এক-তৃতীয়াংশ হ্রাস পাবে। আর শীতের সময় এটি আরো বেশি কার্যকর।