২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির বিরুদ্ধে রিট আবেদন পুনরুজ্জীবনের আবেদন করেছেন মামুন

হাইকোর্টের সাবেক অস্থায়ীভিত্তিক জজ অ্যাডভোকেট আব্দুস সালাম মামুন ইতোপূর্বে প্রধান বিচারপতি পদে সৈয়দ জেআর মোদা”িচ্ছর এর বৈধতা চ্যালেঞ্জ করে তার দায়ের করা রিট আবেদন পুনরুজ্জীবনেরর জন্যে রোববার প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

প্রধান বিচারপতির কাছে এ আবেদনপত্রে তিনি তার রিট আবেদনের শুনানির জন্যে  বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ গঠনের জন্যেও বলেছেন।

বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ১৭ এপ্রিল ওই রিট আবেদন খারিজ করেন।

এর ব্যাখ্যায় বলা হয়, আবেদনকারী আব্দুস সালাম মামুন প্রধান বিচারপতি সহ বিচারকদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্যে রাষ্ট্রপতির শরণাপন্ন হতে পারেন।

এরপর আব্দুস সালাম মামুন এ ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়ার জন্যে রাষ্ট্রপতির কাছে আবেদন জানান।

আব্দুস সালাম রোববার বিডিনিউজকে বলেন, রাষ্ট্রপতির কাছ থেকে তিনি তার আবেদনের কোনও সাড়া পাননি।

মামুন ২০০২ সালের ২৭ জুলাই একজন জজ হিসেবে হাইকোর্টে যোগ দেন। দু’বছর পর তার চাকরির মেয়াদ ছ’মাসের জন্যে বাড়ানো হয়। কিন্তু সে সময়েও তার চাকরি স্থায়ী করা হয়নি।

২০০৫ সালের ফেব্রুয়ারিতে শেষ হয় তার দ্বিতীয় পর্বের মেয়াদ।

রিট আবেদনে মামুন অভিযোগ করেন, প্রধান বিচারপতি ‘কেবল জেদের বশবর্তী হয়ে’

তার চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত সুপারিশ করেননি, যা কি-না সংবিধান পরিপন্থী।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী পধান বিচারপতি কারও প্রতি খাতির করে কিংবা জেদ করে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। সেক্ষেত্রে তিনি প্রধান বিচারপতি পদে থাকার বৈধতা হারিয়েছেন।

বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান এবং বিচারপতি মইনুল ইসলাম সমন্বয়ে ২৩ মে বেঞ্চ গঠিত হয়।