তথাকথিত বাংলাদেশী অনুপ্রবেশকারীর সংখ্যা নির্ণয়ে ঝাড়খন্ডের উদ্যোগ
ভারতের ঝাড়খন্ড রাজ্যে তথাকথিত বাংলাদেশী অনুপ্রবেশকারীর সংখ্যা নির্ণয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। বার্তা সংস্থা আইএএনএস এই তথ্য জানায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা দুমকা জোনের আইজিপি কুমুদ চৌধুরী ও দুমকা রেঞ্জের কমিশনার এন এন পান্ডে’র সমন্বয়ে এই তদন্তকারী দল গঠন করেন।
তদন্ত দল গঠনকালে মুখ্যমন্ত্রী বলেন, পাকুড় জেলায় অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশীরা অবস্থান করছে বলে রিপোর্ট রয়েছে।
রাজ্যের পাকুড় ও সাহেবগঞ্জ জেলায় প্রায় ছয় হাজার তথাকথিত অনুপ্রবেশকারী বাংলাদেশী বসবাস করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ ্রকরা হয়েছে।
এক কর্মকর্তাকে উদ্বৃত করে সংবাদ সংস্থাটি জানায়, তদন্ত দল অনুপ্রবেশকারীর সংখ্যা নিরূপন এবং কিভাবে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়, সে ব্যাপারে নির্দেশনা প্রদান করবে। তাছাড়া অনুপ্রবেশ ঠেকানোর ব্যাপারেও পরামর্শ দেবে তদন্তকারী দল।
