২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জে বাসের চাকায় পিষ্ঠ হয়ে পথচারীর মৃত্যু

ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কে রোববার দুপুর পৌনে একটায় দ্রুতগামী একটি বাসের চাপায় পিষ্ঠ হয়ে একজন পথচারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়নগঞ্জ শহর এলাকার নয়ন সুপার মার্কেটের সামনে রোববার দুপুর পৌনে একটার দিকে দ্রুতগামী উল্লাস পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মনির হোসেনকে (৪৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ঢাকা-চ ৭৫০ ও ঢাকা-চ ১৩১১ নম্বরের দু’টি বাস ভাংচুর করে। ভাংচুরের পর তারা  বাস দু’টিতে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ এসে তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারেনি।

প্রায় এক ঘন্টা  বন্ধ থাকার পর যান চলাচল আবার শুরু হয়েছে।