অমরত্ব চান জ্যাকসন
পপ সঙ্গীতের কিংবদন্তী মাইকেল জ্যাকসন অমরত্ব চান। চমৎকার কন্ঠশৈলী আর সঙ্গীত জগতে অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। তারপরও অমর হয়ে থাকার সাধ মেটেনি তার।
নিউইয়র্ক ডেইলি নিউজ সূত্রে জানা গেছে, তার ডিএনএ গবেষণার জন্য ইতোমধ্যে এক মিলিয়ন মার্কিন ডলার খরচা করেছেন।
শুধু তাই নয় বিশ্বের তিনটি শুক্রানু সংরক্ষণ প্রতিষ্ঠানে তার প্রজনন উপাদান সংরক্ষিত রেখেছেন। মৃত্যুর পরও পুনরায় জীবন নিয়ে পৃথিবীতে ফিরে আসার সাধ মেটাতেই জ্যাকসনের এই চেষ্টা।
