আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারের কানাডায় সতর্কতা
কানাডা আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারে ক্রেতাদের সতর্ক করে দিয়েছে। কারণ আয়ুর্বেদিক ওষুধে অত্যধিক মাত্রায় সীসা, পারদ ও আর্সেনিক থাকে- যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজার থেকে আয়ুর্বেদিক ওষুধ সরিয়ে ফেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিকর এসব ওষুধের আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কানাডায় আয়ুর্বেদিক ওষুধের বেশিরভাগই ভারত থেকে আমদানি করা হয়ে থাকে। ফলে ভারতে প্রথাগতভাবে অত্যধিক মাত্রার দ্রুত আরোগ্যলাভকারী উপাদান ব্যবহার করা হয়ে থাকে। আয়ুর্বেদিক ওষুধের প্রধান নীতির আলোকে রোগচিকিৎসা বিজ্ঞানের আলোকে দ্রুত রোগমুক্তির আশায় ব্যাপক পরিমাণে সীসা ব্যবহার করা হয়।
অবশ্য, ভেজাল কোম্পানিগুলো তাদের আয়ুর্বেদিক ওষুধে অতিমাত্রার ক্ষতিকর পদার্থ সবচে বেশি ব্যবহার করে। আয়ুর্বেদিক ওষুধে সীসা, পারদ ও আর্সেনিকের অত্যধিক ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকি আরও বেড়ে যায়।
আর্সেনিক বিষক্রিয়ায় অরুচি, তল পেটে ব্যথা, বমির উদ্রেক, পেশী সংকোচিত হওয়া, হৃদযন্ত্রের অস্বাভাবিকতা, যকৃত ক্ষতিগ্রস্তসহ নানা ধরনের রোগ দেখা দেয়। সীসার বিষক্রিয়ায় ওজন কমে যাওয়া ছাড়াও নিদ্রাহীনতা, ঝিমুনী, মাথা ফুলে যাওয়াসহ মূল মাংসপেশীর ক্ষতি হয়ে থাকে।
আর পারদের ফলে মানুষের দেহে কম্পন, নিদ্রাহীনতা, মস্তিষ্কের স্মৃতিশক্তি বিলোপসহ নানা ধরনের রোগ দেখা দেয়।
